শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০২:২৯ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আরও ৩ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল।  দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ছিলেন একজন কমান্ডার, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার সময় ইসরাইলে অনুপ্রবেশ করেছিলেন।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, অন্যদের একজন ছিলেন হামাসের একটি প্লাটুন কমান্ডার, যিনি গাজায় ইসরাইলি  বাহিনীর বিরুদ্ধে বহু হামলার নেতৃত্ব দিয়েছেন। তৃতীয় ব্যক্তি ছিলেন সংগঠনটির সামরিক গোয়েন্দা ইউনিটের একজন সদস্য।

বিবৃতিতে কোথায় বা কখন তাদের হত্যা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে থেকে ইসরাইলি বাহিনী অন্তত ৭২ হাজার৫৮৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানা গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের অক্টোবরের তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তির পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৮০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

  • সর্বশেষ