শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান নৌবাহিনী

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য একটি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, লাইভ ফায়ারিং মহড়ার সময় ক্ষেপণাস্ত্রটি ‘দূরপাল্লায় উচ্চগতিতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’ এই পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। পাশাপাশি এই প্রকল্পে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

দেশটির সামরিক বাহিনীর দাবি, নতুন ক্ষেপণাস্ত্রটি আগের সিস্টেমগুলোর তুলনায় উন্নত। এতে রয়েছে আধুনিক গাইডেন্স ব্যবস্থা এবং বাড়তি গতিশীলতা। এর ফলে এটি ‘হুমকি এড়িয়ে চলতে, পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং নির্ভুল ও প্রাণঘাতী আঘাত হানতে’ সক্ষম। এই উৎক্ষেপণকে দেশটির নির্ভুল হামলা চালানোর সক্ষমতার প্রদর্শন হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নৌবাহিনী প্রচলিত যুদ্ধক্ষেত্রে ‘বিশ্বাসযোগ্য সমুদ্রভিত্তিক প্রতিরোধক্ষমতা’ ধরে রাখতে এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান নিয়মিত নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী যেকোনো আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হতে পারে। তবে আলোচনায় ফেরার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

  • সর্বশেষ