শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের

পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন বসাতে দেখলে সেটিকে সরাসরি ধ্বংস বা গুলি করে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, কোনো নৌকা (সেটি আকারে যতই ছোট হোক না কেন) যদি হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করে, তবে তাদের যেন সরাসরি গুলি করে মেরে ফেলা হয়।’

ট্রাম্প আরও বলেন, এই আদেশ পালনের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা বা ইতস্তত করা হবে না। একই সঙ্গে তিনি জানান, মার্কিন বাহিনীর ‘মাইন সুইপার’ বা মাইন পরিষ্কারকারী জাহাজগুলো বর্তমানে এই নৌপথকে নিরাপদ করতে কাজ শুরু করেছে।

প্রসঙ্গত, গত কয়েক দিনে ইরানি বাহিনী কর্তৃক হরমুজে কয়েকটি বাণিজ্যিক জাহাজ জব্দ ও হামলার ঘটনার পর ট্রাম্পের এই ঘোষণা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা বর্তমানে অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে।

 

  • সর্বশেষ