শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৩:২৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে এবং ফিলিস্তিনের গাজায় চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ‘নো মিউজিক ফর জেনোসাইড’ নামক একটি সংগঠনের ব্যানারে প্রকাশিত এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। 

চিঠিতে স্বাক্ষরকারী শিল্পীরা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ-এর কড়া সমালোচনা করে তাদের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অবলম্বনের অভিযোগ তুলেছেন। তারা দাবি করেছেন, ২০২২ সালে ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে এই প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হলেও, গাজায় দীর্ঘ ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের পরও ইসরাইলকে অংশ নিতে দেওয়া হচ্ছে।

এই চিঠিতে বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী ব্রায়ান ইনো, ম্যাসিভ অ্যাটাক, রজার ওয়াটার্স এবং নি-ক্যাপের মতো তারকারা স্বাক্ষর করেছেন। এমনকি এমেলি ডি ফরেস্ট এবং চার্লি ম্যাকগেটিগানের মতো সাবেক ইউরোভিশন বিজয়ীরাও এই বয়কটের সাথে সংহতি প্রকাশ করেছেন।

Advertisement

শিল্পীদের মতে, ইবিইউ তাদের কথিত ‘নিরপেক্ষতা’ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন, ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কান-কে এই প্রতিযোগিতা থেকে বাদ না দেওয়া পর্যন্ত শিল্পী, কলাকুশলী এবং ভক্তদের উচিত এই অনুষ্ঠান থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেওয়া।

শিল্পীরা আরও উল্লেখ করেছেন, বর্তমানে চুপ থাকা আর কোনো বিকল্প হতে পারে না। চিঠিতে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোর বিভিন্ন সংস্থা ও প্রতিযোগীদের প্রশংসা করা হয়েছে যারা ইতোমধ্যে এই প্রতিবাদের সাথে একাত্মতা পোষণ করে জাতীয় বাছাই পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন। 

উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৬ মে অস্ট্রিয়ায় এই বছরের ইউরোভিশন সংগীতে প্রতিযোগিতার আসর বসার কথা রয়েছে, তবে তার আগেই বড় মাপের এই শিল্পীগোষ্ঠীর বয়কটের ডাক অনুষ্ঠানটিকে এক বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

  • সর্বশেষ