শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০১:৪৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ ভারতের চেয়ে বেশি থাকতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৪ এপ্রিল প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপির মূল্য দাঁড়াতে পারে ২ হাজার ৯১১ মার্কিন ডলার। একই সময়ে ভারতের ক্ষেত্রে এই পরিমাণ হতে পারে ২ হাজার ৮১২ ডলার।

advertisement

উল্লেখ্য, মাথাপিছু জিডিপি একটি দেশের ব্যক্তি প্রতি অর্থনৈতিক উৎপাদনের সূচক। মোট জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব নির্ধারণ করা হয়।

আইএমএফের তথ্যে দেখা গেছে, উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিগুলোতে গড় মাথাপিছু জিডিপি প্রায় ৭ হাজার ৫০০ ডলার, যেখানে বৈশ্বিক গড় প্রায় ১৫ হাজার ৬০০ ডলার।

advertisement

এর আগে ২০২৫ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৭৫ ডলার এবং বাংলাদেশের ছিল প্রায় ২ হাজার ৬৩৫ ডলারের কিছু বেশি। তবে ২০২৩ ও ২০২৪ সালেও এই সূচকে বাংলাদেশ এগিয়ে ছিল।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে ভারতের মাথাপিছু জিডিপি বেড়ে ৩ হাজার ৭৪ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে তা ৩ হাজার ৪৮ ডলারের বেশি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে, অন্তত ২০৩১ সাল পর্যন্ত এই সূচকে ভারত এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

advertisement

সামগ্রিক অর্থনীতির আকারে অবশ্য ভারতের অবস্থান অনেক এগিয়ে। ২০২৬ সালে ভারতের মোট জিডিপি প্রায় ৪.১ ট্রিলিয়ন ডলার ধরা হয়েছে, যেখানে বাংলাদেশের জিডিপি হতে পারে প্রায় ৫১০ বিলিয়ন ডলার।

আইএমএফ বছরে দুইবার তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে, যেখানে বৈশ্বিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থা ও ভবিষ্যৎ প্রবণতা তুলে ধরা হয়।

যদিও সংস্থাটি সতর্ক করে বলেছে, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এর প্রভাবে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.১ শতাংশ এবং ২০২৭ সালে ৩.২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ