শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

advertisement

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন যে, তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন দেখছেন না কারণ হাতে খুব বেশি সময় নেই।

ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা থেকে কী ফল আশা করছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তাদের আর কোনো বিকল্প নেই।’

advertisement

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’ হবে বলে আশাবাদী তিনি।

মার্কিন সামরিক সাফল্যের দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা তাদের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করেছি, তাদের বিমানবাহিনীকে নিশ্চিহ্ন করেছি, তাদের নেতাদের নিশ্চিহ্ন করেছি।’

advertisement

এ সময় বর্তমান নেতাদের আগের তুলনায় অনেক বেশি যৌক্তিক বলে বর্ণনা করেন তিনি।

ট্রাম্প আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিকে যে নামেই ডাকা হোক না কেন, এটি মূলত পরোক্ষভাবে একটি ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থার পরিবর্তন।

 

  • সর্বশেষ