শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:২৮ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লেবাননে হিজবুল্লাহর আক্রম‌ণে ১৫ ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত ৬৫০: ইসরায়েলের স্বীকারোক্তি

আন্তর্জা‌তিক ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েল বলেছে, লেবাননে তাদের সশস্ত্র বাহিনীর ১৫ সদস্য নিহত ও ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে সেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে।

ইসরায়েল এমন সময় এই ঘোষণা দিল যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র সঙ্গে যুদ্ধ-বিরতি সত্ত্বেও সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে শত শত বেসামরিক লেবাননি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে। 

অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নানা শহরে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং ধ্বংস হয়েছে ইসরায়েলের অনেক ট্যাংক।

  • সর্বশেষ