শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০২:২৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় ফিরছে না ইরান?

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী দফায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এখন নেই। রোববার ইরানি সূত্রের বরাত দিয়ে আইআরআইবি বলেছে, ‘পরবর্তী দফার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই।’

এর আগে ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, ‘সামগ্রিক পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়।’ তারা আরও জানায়, মার্কিন অবরোধ তুলে নেওয়াটা আলোচনার পূর্বশর্ত।

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আর ২ দিন বাকি। ঠিক এই সময়ে মার্কিন আলোচকদের পাকিস্তানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এই সময়ে ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টিই আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার একটি মার্কিন ডেস্ট্রয়ার এক ইরানি জাহাজকে আটক করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ওই জাহাজটি পালানোর চেষ্টা করছিল। তেহরান এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ অবরোধ ও ওয়াশিংটনের ‘অযৌক্তিক ও অবাস্তব দাবির’ প্রতি ইঙ্গিত করে বলেছে, ‘এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই।’

  • সর্বশেষ