শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৩:১০ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাজ-পেজেশকিয়ানের ফোনালাপ, গুরুত্বপূর্ণ আলোচনা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এই ফোনালাপ নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। পরে ইরানও নিজস্ব অবস্থান তুলে ধরে বিবৃতি দেয়। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা নিউজ এজেন্সি তা প্রকাশ করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় ফোনালাপটি হয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, আলোচনার সময় এবং যুদ্ধবিরতির পর্বে যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আধিপত্যবাদী ও অযৌক্তিক আচরণ প্রদর্শন করছে।

তিনি আরও অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে তথাকথিত নৌ অবরোধ অব্যাহত রাখা একটি উসকানিমূলক ও অবৈধ পদক্ষেপ, যা যুদ্ধবিরতির শর্ত এবং জাতিসংঘ সনদের পরিপন্থী।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ এবং ইরানবিরোধী হুমকিমূলক বক্তব্য কেবল অবিশ্বাস বাড়ায় এবং প্রমাণ করে যে ওয়াশিংটন পূর্বের মতোই কূটনীতিকে ব্যর্থ করার পথেই হাঁটছে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শান্তিপূর্ণ উপায়ে যুদ্ধের অবসানের ওপর জোর দেন। তিনি গোটা অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়