শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:০২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছর পর ফের ইরানি তেল আমদানি ভারতের, অর্থ লেনদেনে ইউয়ানের ব্যবহার

ভারতীয় কিছু তেল শোধনাগার সম্প্রতি ইরান থেকে জ্বালানি তেল আমদানি করে তার মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। এসব লেনদেন ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। খবর রয়টার্সের

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার সমুদ্রপথে জ্বালানি তেল বাণিজ্যের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে, যাতে যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনা যায়। এই সুযোগের মধ্যেই ভারতের কোম্পানিগুলো আবারও ইরানি তেল কেনা শুরু করেছে।

advertisement

এই প্রেক্ষাপটে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো ইরান থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার মূল্য আনুমানিক ২০ কোটি ডলার।

এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী কয়েকটি জাহাজও ভারতের বন্দরে নোঙর করেছে এবং এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস করেছে বলে জানা গেছে।

advertisement

সূত্রগুলো বলছে, ইন্ডিয়ান অয়েল ও রিলায়েন্স—দুটি প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে ইউয়ানে অর্থ পরিশোধ করছে, যা পরে ইরানি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

তবে আইসিআইসিআই ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

advertisement

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ইরানি তেলের ওপর থাকা সাময়িক ছাড় আর বাড়ানো হবে না, এবং এই শিথিলতার মেয়াদ রোববার শেষ হচ্ছে।

 

  • সর্বশেষ