শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

দিনের উজ্জ্বল আলোয়ই আকাশে দেখা মিলেছে নতুন চাঁদের, যা সচরাচর খুবই বিরল একটি ঘটনা। সংযুক্ত আরব আমিরাতে এই ব্যতিক্রমী দৃশ্যের মধ্য দিয়েই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা হয়েছে। এ চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সম্পর্কেও পূর্বাভাস দিয়েছেন। খবর গালফ নিউজের।

খবরে বলা হয়েছে, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় এ চাঁদের ছবি তোলা সম্ভব হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে- তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।

এ বিরল মুহূর্তের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। তার সঙ্গে পর্যবেক্ষণ কাজে অংশ নেন কেন্দ্রের গবেষক দলভুক্ত খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ। নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ঘিরে প্রস্তুতির সময় গণনা শুরু হয়েছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ মে (বুধবার)। সেই হিসেবে হজের গুরুত্বপূর্ণ পর্ব পবিত্র আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)।

Advertisement

ইসলামী অন্যান্য উৎসবের মতোই জিলহজ মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। তবে বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মানুষজন আগামী মাসে দীর্ঘ ছুটির সম্ভাবনার অপেক্ষায় আছেন।

সাধারণভাবে আরাফাত দিবস ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারিভাবে চার দিনের ছুটি ঘোষণা করা হয়। কিন্তু সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই অবকাশকাল মোট ৯ দিন পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসব পালিত হয়।

  • সর্বশেষ