শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান: রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

পাকিস্তানের কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিশেষ করে ৯ এপ্রিল ইমরান খানের ক্ষমতাচ্যুতির দিনটিকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া অবস্থানে নেমেছে শাহবাজ শরিফ সরকার। উদ্ভূত পরিস্থিতিতে রাওয়ালপিন্ডি শহরে আগামী ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করেছেন। তিনি সরকারের প্রতি প্রতিহিংসা বাদ দিয়ে সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানালেও প্রশাসন তা নাকচ করে দিয়েছে।

অন্যদিকে আইনি লড়াইয়ে ইমরান খানের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় আইনি পরামর্শের জন্য ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবীর সাক্ষাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইঙ্গিত দিয়েছেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি হতে পারে। 

একদিকে রাজপথে ১৪৪ ধারা আর অন্যদিকে আদালতে আইনি লড়াই—সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে এখন এক চরম স্নায়ুযুদ্ধ বিরাজ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়