শিরোনাম
◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও যে দেশ

দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে আজ থেকে। এই সময় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। তবে সেজন্যে জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি নেওয়ার পরিকল্পনা করছে ইরান। তাদের সঙ্গে আছে আরও এক দেশ। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

৪০ দিনের দীর্ঘ এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। হরমুজ থেকে পাওয়া এই অর্থ দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে সে বিবৃতিতে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে আছে। সমুদ্রপথ পর্যবেক্ষণের তথ্য বলছে, যুদ্ধের আগে যত জাহাজ চলাচল করত, এখন তার মাত্র পাঁচ শতাংশ পার হতে পারছে।

তবে কিছু ট্যাংকার চলাচল করতে পেরেছে। পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী কিছু জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সঙ্গে আলাদা চুক্তি করেছে।

তবে আজ থেকে হরমুজ প্রণালিতে শর্তসাপেক্ষে জাহাজ চলাচল করতে পারবে। সেক্ষেত্রে ট্রানজিট ফি গুণতে হবে সবাইকে। ইরান এই ফি নেবে, সঙ্গে থাকবে ওমানও। 

জানা গেছে, ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে ২০ লাখ ডলার পর্যন্ত ফি নিচ্ছে। তবে কোনো জাহাজ মালিক এই ফি দিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

  • সর্বশেষ