শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ ‘শিল্পীরাও এই দেশের মানুষ’, কনসার্টের ঘটনা নিয়ে হাসান ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:০৬ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি খুলে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে তিনি ইরানের জন্য চুক্তি করার সময়সীমা দুই সপ্তাহ বাড়িয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ করেছেন। দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি পালন করতে সব পক্ষের প্রতি আহ্বান ।

বুধবার (৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে শেহবাজ শরিফ লেখেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ধীরে-সুস্থে শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা চলছে যা ভবিষ্যতে ফল বয়ে আনবে।

তিনি আরও লেখেন, কূটনৈতিক প্রচেষ্টাকে আপন গতিতে চলতে দেওয়ার জন্য সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পাকিস্তান আন্তরিকতার সঙ্গে ইরানিয়ান ভাইদের প্রতি সদিচ্ছার নিদর্শনস্বরূপ হরমুজ প্রণালি দুই সপ্তাহের জন্য খুলে দিতে অনুরোধ করছি।

এক্স-এ দেওয়া ওই পোস্টের শেষে পাক প্রধানমন্ত্রী আরও লেখেন, এই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা রক্ষার্থে এবং কূটনীতির মাধ্যমে ফলাফল আনার পথ সুগম করতে আমরা যুদ্ধরত সব পক্ষকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি পালনের আহ্বান জানাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়