শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৩:৪৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইস্টার সানডেতে জনশূন্য জেরুজালেম, ধর্মীয় উৎসবে কড়াকড়ি

পবিত্র ইস্টার সানডেতে উৎসবের যে চিরচেনা রূপ জেরুজালেমের ওল্ড সিটিতে দেখা যায়, এবার সেখানে বিরাজ করছে এক গুমোট ও নিস্তব্ধ পরিবেশ। ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিরাপত্তা ও জননিরাপত্তার অজুহাত দেখিয়ে পূর্ব জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধের কারণে এবারের ইস্টার পালিত হচ্ছে প্রায় জনশূন্য অবস্থায়।

স্থানীয়রা বলছেন, নিরাপত্তার নামে এই বিধিনিষেধ আদতে তাদের ধর্মীয় আবেগ ও দীর্ঘদিনের ঐতিহ্যের ওপর এক বড় আঘাত।

সিএনএন-এর প্রতিনিধি জিম শিউটো ওল্ড সিটির জনমানবহীন পথঘাট ঘুরে দেখেন, যেখানে প্রতি বছর এই দিনে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় থাকে। যুদ্ধের প্রেক্ষাপটে ধর্মীয় স্থানগুলোতে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করায় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উপাসনা ও উৎসব মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

  • সর্বশেষ