শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৪:০৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বড় চমক’ আসছে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য শিগগিরই ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। চলমান সংঘাতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে ইরান এবং একাধিক ‘বিশেষ টার্গেট’ রয়েছে তাদের। এসব টার্গেটে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চমকে দেওয়া যাবে বলে দাবি করেন তিনি।

বার্তা সংস্থা ফারস নিউজে রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের নির্ধারিত লক্ষ্যভিত্তিক হামলার তালিকা সঠিক নয়। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি ব্রিজে হামলার হুমকিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন তিনি। তার মতে, নিজেদের সামরিক অভিযানের ব্যর্থতা ও যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি ঢাকতেই এসব হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি দাবি করেন, গেরিলা ও অসম যুদ্ধে ইরান বেশ ভালোভাবেই অভিজ্ঞ। যুক্তরাষ্ট্র চেয়েছিল দ্রুত ও সহজ হামলার মাধ্যমে ইরানকে হারাতে। কিন্তু তাদের সে কৌশল ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে।

ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় চমক প্রস্তুত করে রেখেছি। খুব শিগগিরই তারা সেই চমক দেখতে পাবে। দক্ষিণ ইরানে তারা যা করেছে, সেখানকার পরিস্থিতিও হয়তো আমাদের অনুকূলে চলে আসবে।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অভিযানে গেলে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। যুদ্ধবিমানটিতে দুজন পাইলট ছিলেন। ঘটনার পরপরই তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়