শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০১:৪৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি ইসরায়েলের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় আইডিএফ

ইরানের জ্বালানি ব্যবস্থা এবং এ সংক্রান্ত স্থাপনাগুলোতে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। এখন শুধু প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। শনিবার তারা বলেছেন, আইডিএফ ধারণা করছে যে শিগগিরই ট্রাম্প অনুমতি দেবেন এবং মার্কিন প্রেসিডেন্টের অনুমতি পেলে এক সপ্তাহের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে পুরোদমে হামলা শুরু করবে আইডিএফ।

শুক্রবার ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে না নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে না আসতে চায়— তাহলে ইরানের ওপর ‘নরক’ নামিয়ে আনবেন তিনি।

ট্রাম্প এই হুমকি দেওয়ার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জন্য নিজেদের প্রস্তুতির ব্যাপারে তথ্য দিলো আইডিএফ।

সূত্র : এএফপি, এনডিটিভি

  • সর্বশেষ