শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধ ও দুর্যোগে চাপে শ্রীলঙ্কা, ফের অর্থনৈতিক সংকটের আশঙ্কা

চার বছর আগের ভয়াবহ অর্থনৈতিক ধসের স্মৃতি এখনো তাজা, এর মধ্যেই নতুন করে সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির কারণে দেশটির অর্থনীতি আবারও চাপে পড়েছে।

জ্বালানি সরবরাহে বৈশ্বিক সংকট দেখা দেওয়ায় সরকার জ্বালানি রেশনিং চালু করেছে এবং এর দাম প্রায় এক-তৃতীয়াংশ বাড়িয়েছে। পাশাপাশি বিদ্যুতের খরচও সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।

২০২২ সালের অর্থনৈতিক বিপর্যয়ের মতো পরিস্থিতির আশঙ্কায় জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সে সময় বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেশটি চরম সংকটে পড়ে এবং মূল্যস্ফীতি ৭০ শতাংশে পৌঁছায়। সেই আন্দোলনের মুখেই ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

বর্তমান প্রেসিডেন্ট ডিসানায়েকের সরকারও একই ধরনের চাপের মুখে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এখনো বড় ধরনের গণবিক্ষোভ দেখা না গেলেও জনমনে অসন্তোষ বাড়ছে।

Advertisement

অন্যদিকে, গত বছরের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পুনর্গঠনে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সরকার আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর করছে। ইতোমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে জরুরি সহায়তা পাওয়া গেছে এবং ঋণ কর্মসূচি পর্যালোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক চাপ, প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক পরিস্থিতির দ্বিমুখী আঘাতে শ্রীলঙ্কা আবারও বড় সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

 

  • সর্বশেষ