শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০১:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সংকটে মিত্রদের দোষারোপ, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

অবরুদ্ধ হরমুজ প্রণালি সচলে সহযোগিতা না করায় মিত্র দেশগুলোর ওপর আবারও চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাজ্যের মতো দেশগুলোর উচিত এখন ‘সাহস’ সঞ্চয় করে হরমুজ প্রণালিতে যাওয়া এবং সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় জ্বালানি ‘ছিনিয়ে নেওয়া’।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বিতর্কিত মন্তব্য করেন। হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বর্তমানে অনেক দেশই তীব্র জ্বালানি সংকটে ভুগছে। এ প্রসঙ্গ টেনেই সরাসরি যুক্তরাজ্যকে লক্ষ্য করে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প লেখেন, যুক্তরাজ্যের মতো যেসব দেশ ইরানের শাসনব্যবস্থা নির্মূল করার লড়াইয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করেছিল এবং এখন হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, তাদের জন্য আমার একটি পরামর্শ আছে। প্রথমত, আপনারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনুন, আমাদের প্রচুর আছে। আর দ্বিতীয়ত, কিছুটা সাহস সঞ্চয় করুন, হরমুজে যান এবং আপনাদের যা প্রয়োজন তা ছিনিয়ে নেন।

হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?

তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে দেশগুলোকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে শিখতে হবে। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করতে সেখানে থাকবে না, ঠিক যেভাবে আপনারা আমাদের প্রয়োজনে পাশে ছিলেন না।

একই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এরই মধ্যে ব্যাপক দুর্বল হয়ে পড়েছে এবং যুদ্ধের ‘কঠিন অংশ শেষ হয়ে গেছে’।

মিত্রদের প্রতি তার পরামর্শ, ‘এখন যান, নিজের তেল নিজেরাই সংগ্রহ করুন!’

উল্লেখ্য, ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এই জলপথে চলাচল সীমিত হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়