শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৩:৩৭ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারা পাশে না থাকলে আমরাও থাকব না : ন্যাটো নিয়ে ট্রাম্পের কড়া বার্তা

ইউরোপীয় মিত্রদের আচরণে ক্ষুব্ধ হয়ে সামরিক জোট ন্যাটোর পাশে থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো সহায়তা না করায় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

গত শুক্রবার (২৭ মার্চ) ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত এক বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সরাসরি জানান, ন্যাটোর সদস্য দেশগুলো যদি বিপদে যুক্তরাষ্ট্রের পাশে না থাকে, তবে ওয়াশিংটনেরও তাদের পাশে থাকার কোনো বাধ্যবাধকতা নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করেনি। হামলার পর ন্যাটোর অনেক সদস্য দেশ এই সামরিক পদক্ষেপের বিরোধিতা করে। মিত্রদের এমন ভূমিকায় উষ্মা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা সব সময় তাদের পাশে থাকতাম। কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয়, আমাদের তাদের পাশে থাকার প্রয়োজন নেই।’

তিনি আরও যোগ করেন, ‘যদি তারা আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।’

উল্লেখ্য, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধ প্রায় চার সপ্তাহ ধরে চলছে। ন্যাটোর ইউরোপীয় সদস্যদের এই নিষ্ক্রিয়তা বা বিরোধিতা নিয়ে মার্কিন প্রশাসনে আগে থেকেই অস্বস্তি ছিল, যা এখন খোদ প্রেসিডেন্টের বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেল। ট্রাম্পের এমন মন্তব্য ন্যাটোর ভবিষ্যৎ এবং আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ