শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:১২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সংবাদপত্র: ডোনাল্ড ট্রাম্প আত্ম-সৃষ্ট দুর্দশায় রয়েছেন

পার্সটুডে- আমেরিকার সংবাদপত্র ইউএসএ টুডে একটি প্রতিবেদনে লিখেছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে নিজের সৃষ্টি করা দুর্দশার মধ্যে রয়েছেন।’

পার্সটুডে আরো জানিয়েছে, ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ যথেষ্ট খারাপ অবস্থায়! তিনি এখন নিষেধাজ্ঞা স্থগিত করে তেহরানকে এই পরিস্থিতির সুবিধা নিতে সাহায্য করছেন। মার্কিন প্রেসিডেন্ট তার নিজের তৈরি করা একটি দুর্দশার মধ্যে রয়েছেন।’

অভ্যন্তরীণভাবে রিপাবলিকান পার্টি মার্কিন ভোটারদের আকৃষ্ট করার জন্য অর্থনীতির উন্নতি ব্যবহার করার আশা করেছিল যাতে পার্টির প্রার্থীরা নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে আবারও মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। তবে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করছেন তা কেবল তেলের দাম নয়,পেট্রল এবং পেট্রলচালিত পরিবহনসহ সবকিছুই আরও ব্যয়বহুল করে তুলেছে।

অন্যদিকে, আমেরিকার বাইরে ইরানের সাথে যুদ্ধে ট্রাম্পের প্রধান মিত্র ইসরায়েল। তারা ইরানের তেল শিল্পের অবকাঠামোতে বোমাবর্ষণ করেছে। এরফলে আমেরিকা ও ইসরায়েলসহ তাদের মিত্রদের তেলশিল্পসহ জ্বালানি স্থাপনায় ইরানকে হামলা চালাতে উত্সাহিত করেছে। পারস্য উপসাগরীয় দেশগুলো তেলের দাম ও বাজার বাড়িয়েছে। এটি মার্কিন তেলের মজুদকে নাড়া দেবে।

ওয়াল স্ট্রিট জার্নাল: ট্রাম্প যুদ্ধের সমাপ্তি টানতে চান কারণ মার্কিন নাগরিকের হতাহতের সংখ্যা বৃদ্ধিতে তিনি ভয় পাচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নাল বেশ কয়েকটি সূত্র উদ্ধৃত করে বলেছে, ইরানের সাথে যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বৃদ্ধির ভয় রয়েছে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব ইরানের সাথে এই যুদ্ধের সমাপ্তি টানতে চান ডোনাল্ড ট্রাম্প।

  • সর্বশেষ