শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার তীব্রতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদির একটি গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে সৌদি আরব সরাসরি যুক্ত হবে কি না এ বিষয়টিও ভাবছে রিয়াদ।

সৌদির গোয়েন্দা সূত্রটি বলছে, ক্রাউন প্রিন্স শুধু যুদ্ধ মাঝপথে না থামানোর কথাই বলছেন না, তিনি ইরানে হামলার তীব্রতা বাড়ানোর কথা বলছেন।

advertisement

ইরান যুদ্ধে প্রিন্স সালমানের সম্পৃক্ততার কথা গতকাল অনেকটাই নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, হ্যাঁ প্রিন্স সালমান একজন যোদ্ধা। তিনি আমাদের সঙ্গে লড়াই করছেন।

সৌদির এক বিশেষজ্ঞ বলেছেন, সৌদি ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সৌদির যে শান্তি আলোচনা চলছে, যদি এটি ব্যর্থ হয় তাহলে সৌদি আরব সরাসরি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে।

advertisement

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত ২৪ মার্চ এক প্রতিবেদনে জানায়, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাচ্ছেন, তিনি যেন ইরানে হামলার তীব্রতা বাড়ান। আজ শুক্রবার (২৭ মার্চ) সৌদির এক গোয়েন্দা কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্পকে প্রিন্স সালমান বলেছেন তিনি যেন ইরান যুদ্ধ মাঝপথে থামিয়ে না দেন। এছাড়া ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবেও অভিহিত করেছেন সৌদির ডি ফ্যাক্টো লিডার।

advertisement

 

  • সর্বশেষ