শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাত বাড়ছে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার পথে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। সেইসঙ্গে ইরানের ওপর হামলার ফলে মধ্যপ্রাচ্য একটি গভীর সংকটে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। 

তিনি জানান, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ পুরো অঞ্চলকে রক্তপাতের দিকে ঠেলে দিয়েছে।

advertisement

তার ভাষায়, মধ্যপ্রাচ্য বর্তমানে এই শতাব্দীর অন্যতম কঠিন সময় পার করছে।

এরদোগান এই সংঘাতকে ইসরাইলের যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, এর খেসারত দিতে হচ্ছে সমগ্র মানবজাতিকে। 

advertisement

তিনি আরও বলেন, কঠিন এই সময়ে তুরস্ক তার ভ্রাতৃপ্রতিম দেশগুলোর পাশে থাকবে।

এ ছাড়া তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। 

advertisement

একইসঙ্গে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি পুরো অঞ্চলে সংঘাতের পরিধি বাড়িয়ে দিচ্ছেন।

তথ্যসূত্র: সামা টিভি

  • সর্বশেষ