শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যে দেশকে সঙ্গে চায় ইরান!

রয়টার্স: যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তাতে লেবাননকেও যুক্ত করতে চায় ইরান। মধ্যস্থতাকারীদের এমনটিই জানিয়েছে তেহরান। চুক্তির ক্ষেত্রে ইরানের অবস্থানের বিষয়ে জানা আছে—মধ্যপ্রাচ্যের এমন ছয়টি সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যে দক্ষিণ লেবাননের বড় অংশেও অভিযান চালাচ্ছে ইসরাইল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, তেহরানের দাবি—কোনো চুক্তি হলে ইরানের ওপর হামলা বন্ধের পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপরও হামলা বন্ধ করতে হবে ইসরাইলকে।

advertisement

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনো ইরান খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি এও বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব এখনো সরাসরি নাকচ করে দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানে যুদ্ধ বন্ধে নানা বার্তা পাঠাচ্ছে, তা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও।

সূত্রগুলো বলছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ইরান মধ্যস্থতাকারীদের এমন একটি চুক্তির জন্য বলছে, যেখানে হিজবুল্লাহর ওপর ইসরাইলের হামলা বন্ধের বিষয়টিও থাকবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, লেবানন ও মধ্যপ্রাচ্যে শান্তি আনতে হলে এ অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরানের সহায়তা বন্ধ এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করা জরুরি।

advertisement

এ বিষয়ে জানতে ইরান ও ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি রয়টার্স। আর যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছে ইসরাইল। 

দেশটির একটি সূত্র বলেছে, ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইলি বাহিনী।

advertisement

২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত লেবাননে এক হাজার ৯৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১২১ জন শিশু। হামলার মধ্যে প্রাণ বাঁচাতে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।

  • সর্বশেষ