শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এবার যুক্তরা‌স্ট্রের এফ-১৮ জ‌ঙ্গি বিমান ভূপাতিত করলো ইরানের নতুন বিমান-প্রতিরক্ষা-সিস্টেম 

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি'র আকাশ-প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে একটি মার্কিন এফ-১৮ জঙ্গিবিমান।

এই বাহিনীর নৌ-বিভাগের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার বিকালে ইরানের চাবাহার অঞ্চলের আকাশে এই জঙ্গিবিমানটিকে শনাক্ত করে এবং বিমানটি ভূপাতিত করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ও সেটি ভারত সাগরে পড়ে যায়। 

এ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসী মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের একটি এফ-৩৫ জঙ্গিবিমানসহ চারটি কৌশলগত গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান শিকার করতে সক্ষম হল। --- পার্সটু‌ডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়