শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১১:৫০ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ট্রাম্পের অবিবেচনা-প্রসূত যুদ্ধ-নীতির ধকল বইতে হবে গোটা এক মার্কিন প্রজন্মকে'

পার্সটুডে: ইরান সম্পর্কে ট্রাম্পের অবিবেচনা-প্রসূত যুদ্ধকামী নীতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা এক প্রজন্মকে এর ধকল বইতে হবে বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। 

দৈনিকটি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তেহরানের ক্ষমতার প্রকৃতি বুঝতেই যে কেবল ট্রাম্প ভুল করেছেন তা নয় এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা এক প্রজন্মকে এ ভুলের ধকল বইতে হবে। 

ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তিন সাংবাদিকের বিশ্লেষণমূলক একটি লেখা এটা তুলে ধরেছে যে ইরানকে মোকাবেলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের যুদ্ধকামী নেতাদের মধ্যে প্রচলিত একটি মৌলিক ভুলের শিকার হয়েছেন; কারণ ট্রাম্প মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা কেবল সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার ভিত্তিতেই যথেষ্ট, অথচ ইরান 'আদর্শিক বিশ্বাস ও চাপ মোকাবেলার' নীতির ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে।

ওয়াশিংটনের মোকাবেলায় তেহরানের প্রতিরোধের যুক্তি:

Advertisement

ওই তিন সাংবাদিক তাদের এই যৌথ বিশ্লেষণে উল্লেখ করেছেন যে, ট্রাম্পের স্বভাব হল তিনি দেখছেন যে লোকেরা বল প্রয়োগের মোকাবেলায় নতি স্বীকার করে, কিন্তু 'ইরান সে রকম নয়'। এই তিন বিশ্লেষকের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিমত্তা, দেশটির ভোটার ও শত্রুদের সম্পর্কে ট্রাম্পের নিজস্ব উপলব্ধি রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এই তিনটি বিষয়েই ট্রাম্পের সঠিক উপলব্ধি নেই।

এই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে ইরান হরমুজ প্রণালিতে জ্বালানি তেলের পরিবহনে ব্যাঘাত ঘটিয়ে বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টির ক্ষমতা রাখে। এই তিন সাংবাদিক তাদের বিশ্লেষণে লিখেছেন, ট্রাম্প এমন কিছু ধ্বংস করছেন যা মেরামতের ক্ষমতা তার নেই এবং ট্রাম্প মিত্রদের সঙ্গে সম্পর্ককে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছেন যে আগামী এক প্রজন্ম পর্যন্ত তা মেরামত করা সম্ভব নয়। 

ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধী মার্কিন জনগণ 

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস-পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ মার্কিন জনগণ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছেন এবং প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যে কোনও ধরনের সামরিক পদক্ষেপের বিরোধী।

  • সর্বশেষ