শিরোনাম
◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৩:৫৬ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন?

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশ তাদের কৌশলগত তেলের মজুত ব্যবহার শুরু করেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ৩২টি সদস্য দেশ জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে আইইএ সদস্যদের কাছে ১২০ কোটি ব্যারেল সরকারি এবং ৬০ কোটি ব্যারেল বেসরকারি মজুত রয়েছে।

চীনের কাছে বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত মজুত রয়েছে। বেসরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালের শেষে তাদের মজুত ছিল প্রায় ১১৩ কোটি ব্যারেল।

যুক্তরাষ্ট্রের মজুত রয়েছে ৪১ কোটি ৫০ লক্ষ ব্যারেল এবং তারা ১৭ কোটি ২০ লক্ষ ব্যারেল তেল ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে।

জাপানের মজুত প্রায় ৪৭ কোটি ব্যারেল, যা দিয়ে ২৫৪ দিনের চাহিদা মেটানো সম্ভব। তারা ইতোমধ্যে ৮ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যের কাছে রয়েছে প্রায় ৩ কোটি ৮০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৩ কোটি ব্যারেল পরিশোধিত পণ্য, যা ৯০ দিনের চাহিদা পূরণে সক্ষম।

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির কাছে ১১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ৬ কোটি ৭০ লক্ষ ব্যারেল পণ্য, ফ্রান্সের কাছে প্রায় ১২ কোটি ব্যারেল, স্পেনের কাছে ১৫ কোটি ব্যারেল এবং ইতালির কাছে ৭ কোটি ৬০ লক্ষ ব্যারেল মজুত রয়েছে। সূত্রঃ আল-জাজিরা 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়