শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান

ভারতের বিমানবাহিনীতে গুপ্তচর নিয়োগ দিয়েছে পাকিস্তান। দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন গোপন তথ্য ও রণকৌশল প্রতিবেশী দেশটিতে পাচার করে আসছে। সম্প্রতি এমন একটি চক্রকে শনাক্ত করেছে ভারতের বিমানবাহিনী। সেই থেকে গোপনে চলছে স্পর্শকাতর তদন্ত কার্যক্রম।

তদন্ত চলমান থাকাবস্থায় আসামে বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে সুমিত কুমার (৩৬) নামে কর্মচারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। এমনকি অনেক গুরুত্বপূর্ণ গোপন ও স্পর্শকাতর তথ্য ইতোমধ্যে ইসলামাবাদে পাচার করার কথা স্বীকারও করেছেন সুমিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য জানিয়েছেন ভারতের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার।

রাজস্থান গোয়েন্দা সংস্থা রোববার (২২ মার্চ) জানায়, আসামের একটি ভারতীয় বিমানবাহিনী স্টেশনে কর্মরত একজন বেসামরিক কর্মচারীকে পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা প্রফুল্ল জানান, রাজস্থান গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী গোয়েন্দা সংস্থার একটি যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি বলেন, গত জানুয়ারিতে জয়সলমীর থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতারের মাধ্যমে এই তদন্ত শুরু হয়। এর সূত্র ধরেই সুমিতকে শনাক্ত করা হয়। উত্তরপ্রদেশের এই বাসিন্দা ডিব্রুগড়ের চাবুয়া বিমানবাহিনী স্টেশনে 'মাল্টি-টাস্কিং স্টাফ' হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত সুমিত স্বীকার করেছেন যে, তিনি ২০২৩ সাল থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং টাকার বিনিময়ে গোপন তথ্য সরবরাহ করছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানান, সন্দেহ করা হচ্ছে যে, সুমিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান এবং বিমানবাহিনী সদস্যদের বিভিন্ন তথ্যসহ রণকৌশলসহ বিমানবাহিনীর বিভিন্ন সংবেদনশীল বিবরণ সংগ্রহ ও পাচার করেছেন।

প্রফুল্ল বলেন, সুমিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। তিনি আরও কী কী তথ্য পাচার করেছেন তা জানতে কিছুটা সময় লাগবে। সূত্র: দ্য হিন্দু ও সংবাদ প্রতিদিন।

 

  • সর্বশেষ