শিরোনাম
◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন ◈ ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব মানুষ ◈ আবারও সামনে ৪ দিনের লম্বা ছুটির সুযোগ! ◈ যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী আটক ◈ জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ এসএসসির ফল প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

গত শুক্রবার কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এ প্রস্তাবটি উত্থাপন করেন। এতে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, ব্যাপক বাস্তুচ্যুতি এবং নারীদের ওপর নির্যাতনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

প্রস্তাবটি এখন কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

এতে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর দ্বারা পূর্ব পাকিস্তানের মানুষের ওপর বৈষম্যের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল—এ অভিযোগ তুলে তাদের বিচারের দাবিও জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়, সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের ‘জেনোসাইড’ প্রতিবেদন এবং ঢাকায় মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো ‘ব্লাড টেলিগ্রাম’ প্রমাণ করে, পাকিস্তানের অপারেশন সার্চলাইট ছিল একটি পরিকল্পিত গণহত্যা।

এ প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের কাছে ১৯৭১ সালের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণেরও দাবি জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়