শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:৪০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি

ইরানের সামরিক নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দোল্লাহি। তিনি জানিয়েছেন, ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে।

রোববার (২২ মার্চ) দেওয়া বক্তব্যে তিনি বলেন, নতুন এই সামরিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধক্ষেত্রে কৌশলগত পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।

তিনি দাবি করেন, দেশের তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে আরও উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে, যা শত্রুপক্ষের হিসাব-নিকাশ পুরোপুরি বদলে দেবে।

আব্দোল্লাহি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ‘শত্রুরা’ ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে এর কিছু প্রভাব অনুভব করতে শুরু করেছে এবং সামনে আরও ‘চমক’ অপেক্ষা করছে।

Advertisement

উল্লেখ্য, এই কমান্ড সদর দপ্তরটি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি গুরুত্বপূর্ণ ইউনিট, যা বিভিন্ন সামরিক বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা করে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় পরিসরের সামরিক অভিযান শুরু করে বলে তেহরানের দাবি।

এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যাতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানছে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ