শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

ইরান যুদ্ধের ১০তম দিন ৯ মার্চ ভোরে বাহরাইনে ঘটে যাওয়া বিস্ফোরণে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, তা সম্ভবত যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল। এমনটাই উঠে এসেছে একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে। বিশ্লেষণটি পর্যালোচনা করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ৯ মার্চ উপসাগরীয় এই দেশটিতে ঘটে যাওয়া ওই ঘটনায় শিশুসহ ৩২ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। এর আগে বাহরাইন ও ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরানি ড্রোন হামলাকে দায়ী করেছিল।

রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এই এলাকাটি একটি তেল শোধনাগারের জন্য পরিচিত।

বাহরাইনের এক সরকারি মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্রটি আকাশে ইরানি একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল, যার ফলে প্রাণহানি এড়ানো গেছে। তিনি বলেন, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা প্যাট্রিয়ট প্রতিরোধ ক্ষেপণাস্ত্র বা ইরানি ড্রোনের সরাসরি ভূমিতে আঘাতের কারণে ঘটেনি।

তবে মাহাজ্জা এলাকায় ঘটনার সঙ্গে ইরানি ড্রোন জড়িত ছিল- এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই উপস্থাপন করেনি।

 

  • সর্বশেষ