শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০১:২৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা কমতেই বাজারে আসছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ায় বাজারে আসতে যাচ্ছে প্রায় ১৭ কোটি ব্যারেল তেল। খবর রয়টার্সের।

জ্বালানি বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে সমুদ্রে থাকা ট্যাংকারগুলোতে বিপুল সংখ্যক ইরানি তেল মজুত রয়েছে। আগে এই তেল বিক্রিতে বাধা থাকলেও এক মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন তা খালাস ও বিক্রির সুযোগ তৈরি হয়েছে।

এদিকে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস এ মজুতের পরিমাণ কিছুটা কম, প্রায় ১৩-১৪ কোটি ব্যারেল বলে জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতসহ এশিয়ার দেশগুলো এই তেল কেনার পরিকল্পনা করছে। কারণ তারা জ্বালানির জন্য অনেকটাই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল।

এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় অনেক শোধনাগার উৎপাদন কমিয়ে দিয়েছে। ফলে বাজারে নতুন করে এই তেল আসা জ্বালানি সংকট কিছুটা কমাতে সহায়ক হতে পারে।

  • সর্বশেষ