শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৯:০৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে উৎসবের বদলে শোক, নওরোজ ও ঈদ কাটছে আতঙ্কে

ইরানে বর্তমানে নওরোজ এবং ঈদুল ফিতর—এই দুই উৎসবের আমেজ চললেও যুদ্ধের বিভীষিকায় তা ম্লান হয়ে পড়েছে। উৎসবের চিরাচরিত আনন্দঘন পরিবেশের পরিবর্তে পুরো দেশজুড়ে এখন এক থমথমে ও সতর্ক অবস্থা বিরাজ করছে। 

মঙ্গলবার নওরোজের প্রাক্কালে ইরানিরা সাধারণত রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে যে আনন্দ উৎসব করে থাকে, এবার তার কিছুই দেখা যায়নি। দেশের ভেতরে অস্থিরতা তৈরি হতে পারে—এমন আশঙ্কায় কর্তৃপক্ষের কড়া নির্দেশনার কারণে সাধারণ মানুষ ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত ছিল। এমনকি সরকারের সমর্থকরাও এবার প্রকাশ্য কোনো উদযাপন করেনি।

দেশটির রাজনৈতিক মেরুকরণের উভয় পক্ষই এখন শোকাতুর। বিরোধী পক্ষ গত জানুয়ারিতে প্রাণ হারানো হাজার হাজার মানুষের জন্য শোক পালন করছে, অন্যদিকে সরকারি সমর্থকরা গত ২০ দিনের যুদ্ধে নিহত প্রায় ১,৫০০ মানুষ এবং আততায়ীর হাতে প্রাণ হারানো শীর্ষ নেতাদের মৃত্যুতে শোকাহত। 

উৎসবের এই দিনগুলোতে তেহরানের তাজরীশ বাজারের মতো জনবহুল স্থানে নিহত শিশুদের ছবি প্রদর্শিত হচ্ছে, যা যুদ্ধের ভয়াবহতাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। 

সব মিলিয়ে ইরানের এবারের নববর্ষ এবং ঈদ কোনো উৎসব নয়, বরং এক নিরব শোক ও সতর্কতার আবহে কাটছে। অধিকাংশ মানুষই এবার ঘরের ভেতরে ঘরোয়া পরিবেশে অত্যন্ত সীমিত পরিসরে এই দিনগুলো অতিবাহিত করছেন।

  • সর্বশেষ