শিরোনাম
◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাব বাংলাদেশের: রয়টার্স ◈ যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ◈ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ◈ সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ফেরানোর বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে ঈদ উদযাপিত হবে শুক্রবার

১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ফিলিস্তিন সরকার। আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর গালফ নিউজের।

এর আগে পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদের দুয়ার বন্ধ রেখেছে ইসরায়েল।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আটটি মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত।
এদিকে আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে চাঁদ দেখার পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে।

আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির শাসক পরিষদ এবং রাজা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

প্রতি বছর মালয়েশিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। জাতীয় রেডিও এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা দেশের মানুষকে এই ঘোষণা জানানো হয়।

এদিকে বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

ধর্মীয় গুরুত্বের দিক থেকে ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, সংহতি ও দানশীলতার বার্তা নিয়ে। কিন্তু ইসলামিক ক্যালেন্ডার চাঁদ নির্ভর হওয়ায় অঞ্চলভেদে শাওয়ালের চাঁদ ভিন্ন সময়ে দেখা যায়।

এ কারণেই এক দেশে রোজা ২৯ দিনে শেষ হলেও অন্য দেশে ৩০ দিন পূর্ণ হয় এবং ঈদের দিনও আলাদা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়