শিরোনাম
◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন ◈ ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব মানুষ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভে দুই পুলিশ হত্যার দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে গত জানুয়ারিতে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনের সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।

দেশটির বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিচার বিভাগ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা এবং ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করার অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।

সরকারবিরোধী আন্দোলনটি মূলত অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরবর্তীতে তা বর্তমান ইরানি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এর তথ্য অনুযায়ী, এই বিক্ষোভ চলাকালীন প্রায় ৬ হাজার ৪৮৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এইচআরএএনএ জানায়, ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের পর তারা এখনও প্রায় ১১ হাজার ৭৪৪টি মামলা পর্যালোচনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়