শিরোনাম
◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন ◈ ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব মানুষ ◈ আবারও সামনে ৪ দিনের লম্বা ছুটির সুযোগ!

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ১২ মুসলিম দেশ। বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় তারা।

ওই বৈঠকে অংশ নিয়েছিলেন কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা।

যৌথ বিবৃতিতে দেশগুলো ইরানকে ‘অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ’ করার আহ্বান জানান। একইসঙ্গে তারা আন্তর্জাতিক নৌপথে বাধা সৃষ্টি বা হুমকি না দেওয়ার জন্যও তেহরানকে সতর্ক করেন।

বিশেষ করে হরমুজ প্রণালি এবং বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল ব্যাহত না করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই দুটি পথ বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে বলা হয়, ইরান যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, সেগুলো আবাসিক এলাকা, তেল স্থাপনা, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, বিমানবন্দর এবং কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দেশগুলো এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো অজুহাতেই এ ধরনের আক্রমণ বৈধতা পায় না।

আত্মরক্ষার অধিকার
পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রগুলোর আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন। একইসঙ্গে তারা ইরানকে আন্তর্জাতিক আইন, মানবিক আইন এবং প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

বৈঠকে লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলার নিন্দাও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র কার্যকর পথ। সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়