শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ঈদের চাঁদ দেখার বিষয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশ আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করবে।

এছাড়া বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান ও ইরাকের কিছু অঞ্চলেও আজ চাঁদ দেখার চেষ্টা করা হবে। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব উল্লেখ করে বলা হয়েছে, আজ বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। কারণ চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা অসম্ভব হবে।

অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকার দেশগুলোতে বৃহস্পতিবার হবে ২৯ রমজান। এসব দেশে চাঁদ দেখা হবে বৃহস্পতিবার সূর্যাস্তের পর।

বিশেষজ্ঞদের মতে, পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে। আর মধ্যাঞ্চলে তা অত্যন্ত কঠিন। তাই ঈদের তারিখ নির্ধারণে এখনও প্রচলিত চাঁদ দেখা পদ্ধতি এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞান দুটোর সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরিস্থিতি অনুযায়ী, অধিকাংশ দেশে ঈদুল ফিতর শুক্রবার বা শনিবার উদযাপিত হতে পারে। তা চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণার ওপর নির্ভর করে।

 

  • সর্বশেষ