শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি

চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

advertisement

ওই কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দুই মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মোজতবা খামেনি তা সরাসরি নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের নতুন নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতক্ষণ না পরাজয় স্বীকার করছে, নতজানু হচ্ছে ও ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনা নয়।’

advertisement

ওই কর্মকর্তা আরও বলেন, ‘পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম বৈঠকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে খুবই কঠোর ও দৃঢ় অবস্থানে ছিলেন মোজতবা খামেনি।’

তবে ওই বৈঠক কোথায় হয়েছে এবং মোজতবা খামেনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট করেননি ওই কর্মকর্তা।

advertisement

এর আগে, গত সপ্তাহেও যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিয়েছিল মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। কার্যত অচল হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও মিত্র দেশগুলো এখনো হরমুজে নিরাপত্তা দিতে সরাসরি কেউ এগিয়ে আসেনি। ফলে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ