শিরোনাম
◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে!

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সপ্তাহেই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

চলতি সপ্তাহে ইরান যুদ্ধ শেষ হবে কী না—এ প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ হয়তো এই সপ্তাহে শেষ হবে না, তবে খুব বেশি দিন চলবে না।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, যুদ্ধ এ সপ্তাহে শেষ হওয়া সম্ভব। যুদ্ধ সত্যিই এই সপ্তাহে শেষ হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না। কিন্তু খুব শিগগিরই শেষ হবে। খুব বেশি সময় লাগবে না।’

ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব কার হাতে রয়েছে, তা স্পষ্ট নয় বলেও জানান তিনি।

তার ভাষায়, তাদের নেতৃত্বের সবাই চলে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এখন কার সঙ্গে কথা বলছি, সেটাই জানি না। এর আগে তিনি বলেছিলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত কি না—এ বিষয়েও নিশ্চিত কোনো তথ্য নেই।

ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ চান না। তার ভাষায়, ‘আমি অন্য যেকোনো মানুষের চেয়ে কম যুদ্ধ চাই,’। তার দাবি, ইরান বহু বছর ধরে নজরদারিতে ছিল। যদি তারা পারমাণবিক অস্ত্র পেত, তাহলে তা ব্যবহার করত।

তিনি বলেন, গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা না হলে এখন তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। ওই হামলায় বি-টু বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল এবং অভিযানের নাম ছিল ‘মিডনাইট হ্যামার’।

ট্রাম্পের মতে, সেই হামলা না হলে পারমাণবিক যুদ্ধ এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হতে পারত।

এ সময় ইরানের সমালোচনা করে তিনি বলেন, দেশটি প্রতিবেশী অনেক দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। তার দাবি, ইরান প্রায় এক হাজার মাইলের মধ্যে থাকা বিভিন্ন দেশে হাজার হাজার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এসব দেশের অনেকেই এই যুদ্ধে জড়াতে চায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়