চলমান গুজবের মধ্যে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন আরেকটি ভিডিও নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। তিনি মারা গেছেন আগের এমন দাবির পাল্টা জবাব দিতে তার কফি পান করার একটি ভিডিও ছাড়া হয় রোববার। এই ভিডিওটিও তদন্তে নেয়া হয়েছে। কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন যে, আগের মতো এটিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। গত সপ্তাহে এমন একটি ভিডিও সামনে আসার পর থেকে নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে জল্পনা শুরু হয়। সেখানে এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছিল এবং সেই সময়ই যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা ইরানের উপর চলছে এবং তেহরানের প্রতিশোধে পুরো পারস্য উপসাগর অস্থির হয়ে উঠেছে।
এই জল্পনা আরও জোরালো হয় যখন ইসরাইলি প্রধানমন্ত্রী তার অফিসিয়াল এক্সে একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করেন। তাতে তিনি রাস্তার পাশে একটি ছোট কফি শপে কফি অর্ডার করছেন। একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে, এক্সের এআই চ্যাটবট গ্রক ওই কফি শপ ভিডিওকে ‘এআই-উৎপন্ন’ হিসেবে চিহ্নিত করে। নেতানিয়াহু রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তার মৃত্যুর খবরের ব্যঙ্গ করে ভিডিওটি প্রকাশ করেন। এতে তাকে জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওতে তিনি কফি দেয়ার সময় বলেন, ‘দারুণ, ধন্যবাদ।’
তিনি ভিডিওগ্রাফারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনি আমাকে কী বললেন? মিডিয়ার খবরের কথা শুনে, নেতানিয়াহু ব্যঙ্গ করে বলেন, আমি কফির জন্য মরছি। তিনি আরও বলেন, আপনি জানেন, আমি আমার মানুষের জন্য পাগল আছি। তারা অসাধারণভাবে আচরণ করছে। আপনি যদি আঙুল গণনা করতে চান, এখানে (বাম হাত তুলে ধরেন) এবং এখানে (ডান হাত তুলে ধরেন) দেখতে পারেন। দেখলেন!
কফি উঁচু করে, ভিডিওতে তিনি বলেন, জীবনের জন্য)। ভিডিওটি নিয়ে সন্দেহ তৈরি হয় যখন গ্রক এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলেছে যে, ভিডিওটি সত্যিই এআই উৎপন্ন। চ্যাটবট জানিয়েছে, এটিও এআই দিয়ে তৈরি করা। এটি বেনিয়ামিন নেতানিয়াহুর ডিপফেক, যেখানে তিনি কফি শপে সাধারণভাবে বসে ইরান/লেবানন অপারেশন এবং নিরাপদ এলাকা নিয়ে কথা বলছেন। এমন কোনো বাস্তব ঘটনা নেই। মূল পোস্টটিও উন্নত, অবিকশিত এআই হিসেবে উল্লেখ করেছে।
অন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও ভিডিওটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, জাদুকরী পকেট। কফি কাপের মধ্যে মহাকর্ষ উপেক্ষা করছে। কাউন্টার পেছনে মাস্ক পরা গ্রাহক। চমৎকার চেষ্টা কিন্তু নেতানিয়াহু নয়।
অন্য ব্যবহারকারী লক্ষ্য করেছেন, এই এআই ভিডিওতে নেতানিয়াহুর মুখের আকৃতি কফির দিকে তাকালে পরিবর্তিত হচ্ছে। প্রথমে গোলাকার ছিল, পরে লম্বা ও আয়তাকৃতির হয়ে গেছে। গ্রকও এই দাবিকে সমর্থন করেছে। বলেছে, হ্যাঁ, ১০০ শতাংশ নিশ্চিত। এটি একটি উন্নত এআই ডিপফেক। নেতানিয়াহু পাবলিক ক্যাফেতে কফি খেতে খেতে ইরান/লেবানন অপারেশন নিয়ে সাধারণভাবে আলাপ করছেন? এমন কোনো বাস্তব ঘটনা নেই। মূল পোস্টটিও বলছে, এটি অবিকশিত এআই প্রযুক্তি। দৃশ্যটি বিশ্বাসযোগ্য মনে হলেও গল্পটি সম্পূর্ণ কাল্পনিক।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই গুজবকে ‘মিথ্যা’ হিসেবে উড়িয়ে দিয়েছে। আনাদোলু রিপোর্ট অনুযায়ী, নেতানিয়াহুর অফিস বলেছে, এগুলো মিথ্যা খবর। প্রধানমন্ত্রী সুস্থ আছেন।
সূত্র: মানবজমিন