শিরোনাম

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১২:১০ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামরিক কাউন্সিলের বৈঠকেও অনুপস্থিত নেতানিয়াহু, তবে কি মৃত্যুর গুজবই সত্য!

টাইমস অব ইন্ডিয়া: ১৪ মার্চ। তেল আবিবে একটি গুরুত্বপূর্ণ সামরিক কাউন্সিল বৈঠক। কিন্তু সেই বৈঠকে উপস্থিত নেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধ শুরুর আগে-পরে সবসময়ই এমন মিটিংয়ে নেতানিয়াহুকে উপস্থিত দেখা গেছে। তিনি যুদ্ধকৌশল নির্ধারণ করেছেন।

কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে মিটিংয়ে তিনি অনুপস্থিত। এই অনুপস্থিতি কী বার্তা দিচ্ছে! কয়েকদিন ধরে তার মৃত্যুর যে গুজব ছড়িয়েছে সেটাই কি তবে সত্যি! অনলাইন টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়ে বলছে- ওই উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এবং এয়াল জামির উপস্থিত ছিলেন।

কিন্তু নেতানিয়াহুর অনুপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে জল্পনা তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ব্যবহারকারী তার আগের একটি ভিডিওর দিকেও ইঙ্গিত করে দাবি করেছেন যে, ওই ফুটেজে অস্বাভাবিকতা ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হতে পারে ওই ভিডিও। কারণ, এতে তার ডানহাতে ৬টি আঙ্গুল দেখা গেছে।

এমন ভুল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই করে থাকে। এই ঘটনা নেতানিয়াহুর মারা যাওয়ার বিতর্ককে আরও উসকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্যকার ক্যান্ডেস ওউয়েন্সও অনলাইনে নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। ফলে গুজব আরও ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আবার সামরিক কাউন্সিলের জরুরি বৈঠকে তার অনুপস্থিতির খবর ইথারে ছড়িয়ে পড়েছে। ফলে ইরানের হামলায় নেতানিয়াহু মারা গেছেন- এমন জল্পনা আরো বেশি ডালপালা ছড়িয়েছে।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এসব দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে। তারা জোর দিয়ে বলেছে যে নেতানিয়াহু নিরাপদে আছেন। কিন্তু সেখানেও সংশয়। তিনি যদি নিরাপদে থাকেন, তাহলে তার ভিডিও বার্তা দিতে সমস্যা কি! তিনি কেন সামরিক কাউন্সিলে অনুপস্থিত! ওদিকে মধ্যপ্রাচ্যে দ্রুত যুদ্ধ পরিস্থিতি তীব্র হচ্ছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলার পর অঞ্চলজুড়ে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়েছে।

অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এমন প্রেক্ষাপটে হরমুজ প্রণালিকে রক্ষা করার জন্য মিত্রদের জোটবদ্ধ হয়ে সামরিক শক্তি বা যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কেন? তিনি এবং নেতানিয়াহুই তো যথেষ্ট! তারাই তো ইরানকে ধ্বংস করে দেয়ার দাবি করেছেন এবং করছেন! তাহলে কি ডাল মে কুচ কালা হ্যায়! এখন শক্তিতে কুলাচ্ছে না।

ফলে মিত্রদের সহায়তা চাওয়া হচ্ছে! তিনি বার বার মিডিয়ার সঙ্গে কথা বললেও দীর্ঘ সময়ে নেতানিয়াহুকে দেখা যাচ্ছে না। খবর রটেছে তিনি ইরানের হামলায় নিহত হয়েছেন। এ বিষয়ে কোনো অকাট্য প্রমাণ কেউ দিতে পারেননি। কিন্তু নেতানিয়াহু যেহেতু অনুপস্থিত, ফলে অনেকেই এটাকে সত্য বলে ধরেই নিচ্ছেন। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়