শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৪:৫২ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের আহ্বান অগ্রাহ্য, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন। 

তিনি জানান, এই মুহূর্তে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই এবং এ ধরনের কোনো অনুরোধও তারা পাননি।

মন্ত্রী ক্যাথরিন কিং বলেন, এই অঞ্চলে অস্ট্রেলিয়ার ভূমিকা এবং সহায়তার বিষয়টি অত্যন্ত সুনির্দিষ্ট। বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) কেন্দ্র করে তাদের প্রতিরক্ষা সহায়তা প্রদান করছে। বিশেষ করে ওই এলাকায় বিপুল সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের উপস্থিতির কথা বিবেচনায় রেখে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিমান সহায়তা দেওয়া হচ্ছে। তবে হরমুজ প্রণালিতে সরাসরি কোনো সামরিক জাহাজ মোতায়েনের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি সচল রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে। এর আগে জাপানও একইভাবে এই অঞ্চলে তাদের যুদ্ধজাহাজ না পাঠানোর ঘোষণা দিয়েছিল। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তায় আন্তর্জাতিক সামরিক জোট গঠন নিয়ে ট্রাম্পের উদ্যোগ এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ল।

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ