শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে হামলা

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইতালির সেনাবাহিনী এ হামলার তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

রোববার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন দিয়ে ঘাঁটিটিকে নিশানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইতালি যৌথভাবে ঘাঁটিটি ব্যবহার করে আসছিল।

বার্তাসংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisement

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ‘তিনি যদি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে।’

গাজা, লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান এ অবস্থান নিয়েছে বলে জানানো হয়।

 

  • সর্বশেষ