শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সম্পদে হামলা চালাতে তেহরানকে তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া।

চলতি সপ্তাহের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি (পুতিন) তাদের কিছুটা সাহায্য করছেন। হ্যাঁ, আমার তা-ই ধারণা।

শুক্রবার পূর্ণাঙ্গভাবে প্রচার হতে যাওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, পুতিন সম্ভবত ভাবছেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?

সাক্ষাৎকার গ্রহণকারী ব্রায়ান কিলমিড যখন উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র সত্যিই ইউক্রেনকে সহায়তা দিচ্ছে, তখন ট্রাম্প বলেন- হ্যাঁ, আমরাও তাদের সাহায্য করছি। তাই তিনি (পুতিন) এমনটা বলছেন, আর চীনও একই কথা বলবে। বিষয়টি অনেকটা এমন যে- আরে তারাও এটা করছে এবং ন্যায্যতার খাতিরে আমরাও এটা করছি। সূত্র: এপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়