শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে আটকে পড়া বাসিন্দাদের জন্য বড় ঘোষণা আরব আমিরাতের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে আটকে পড়া বাসিন্দাদের জন্য বড় ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে যাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত তা নবায়নের সুযোগ পাবেন। আজ বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ইউএই সরকারের মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, যুদ্ধের কারণে যারা দেশের বাইরে আটকা পড়েছেন এবং সময়মতো ফিরতে না পারায় দীর্ঘমেয়াদি স্টে-ভিসার মেয়াদ হারিয়েছেন, তারা এই বর্ধিত সময়সীমার সুবিধা পাবেন। ৩১ মার্চের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের ভিসা সচল করার সুযোগ পাবেন।

advertisement

কারা ফিরতে পারবেন: এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সব প্রবাসী বা বাসিন্দা এই সুবিধা পাবেন যারা গত ২৮ ফেব্রুয়ারি (২০২৬) বা তারপরে বিদেশে থাকা অবস্থায় তাদের বসবাসের অনুমতি (রেসিডেন্সি পারমিট) হারিয়েছেন। আকাশপথ বন্ধ থাকা বা ফ্লাইট বাতিলের কারণে যারা যথাসময়ে আমিরাতে ফিরতে পারেননি, কেবল তাদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে।

নতুন এন্ট্রি ভিসার প্রয়োজন নেই: ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ (২০২৬) পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যোগ্য বাসিন্দারা কোনো ধরনের নতুন ‘এন্ট্রি ভিসা’ ছাড়াই সরাসরি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি পাবেন।

advertisement

জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ: আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা দেশে ফিরে আসার পর কোনো ধরনের জরিমানা ছাড়াই তাদের আইনি মর্যাদা (লিগ্যাল স্ট্যাটাস) নিয়মিত বা পুনরায় বৈধ করার সুযোগ পাবেন। যেহেতু ফ্লাইট বন্ধ হওয়ার বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, তাই এই পরিস্থিতিতে কোনো বিলম্ব ফি বা জরিমানা গুনতে হবে না।

গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার মোকাবিলা করছে, তখন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে গত দুই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

advertisement

মূলত এই আঞ্চলিক অস্থিরতা ও আকাশপথের ঝুঁকির কারণে অসংখ্য প্রবাসী নিজ কর্মস্থলে ফিরতে সমস্যায় পড়েছেন। তাদের এই মানবিক ও প্রশাসনিক জটিলতা নিরসনেই আমিরাত সরকার ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

 

  • সর্বশেষ