শিরোনাম
◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য মাথার চুল বিক্রি, তবু জোটেনি ঘর ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবানন দখলের হুমকি ইসরায়েলের

 আল-জাজিরা: লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ বিষয়ে লেবাননকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন- হিজবুল্লাহ যেন ইসরায়েলে হামলা চালানো বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে দখল করে নেবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্যা টাইমস অব ইসরায়েল বলেছে, ইসরায়েল লক্ষ্য করে গতকাল হিজবুল্লাহ ব্যাপক হামলা চালিয়েছে।

কাৎজ বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যদি লেবানন সরকার না জানে কিভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়