শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজের শিপিং লেনে হামলা বাড়ছে, একই দিনে ক্ষতিগ্রস্ত তিন জাহাজ

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছাকাছি একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি একই দিনে ওই এলাকায় হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ শিপিং লেন এখন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, দুবাইয়ের উত্তর-পশ্চিমে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

তবে জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন এবং এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলে ইউকেএমটিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

এর আগে বুধবারই ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে আরেকটি কার্গো জাহাজে আঘাত হানার পর সেটিতে আগুন ধরে যায়। পরে জাহাজটি থেকে নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছেও আরেকটি কার্গো জাহাজে আঘাতের ঘটনা ঘটেছে এবং সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইউকেএমটিওর পরামর্শ বিজ্ঞপ্তি অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৩টি জাহাজ হামলার শিকার হয়েছে। সূত্র: সিএনএন

 

  • সর্বশেষ