শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে সময়ে ওমরাহ করার পরামর্শ দিলো সৌদি সরকার

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় রমজানের শেষ ১০ দিনে মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীদের জন্য ভিড় এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু নির্দেশিকা প্রদান করেছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, পিক আওয়ার বা ব্যস্ততম সময় পরিহার করতে। মন্ত্রণালয় মূলত ওমরাহ যাত্রীদের দিনের সবচেয়ে বেশি ভিড় হওয়ার সময়গুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ট্রাফিক সূচক অনুযায়ী সবচেয়ে ব্যস্ত সময়গুলো হলো বিকাল ৪টা থেকে রাত ১০টা এবং ভোর ৫টা থেকে সকাল ৮টা।

ওমরাহ পালনের জন্য সবচেয়ে আরামদায়ক এবং কম ভিড়ের সময় হিসেবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সময়কে চিহ্নিত করা হয়েছে। এছাড়া রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মাঝারি ধরনের ভিড় থাকে।

শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ উন্নত নিরাপত্তা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে।

এদিকে রমজানের শেষ দিনগুলোতে ওমরাহ পালনকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা বাহিনী তাদের প্রস্তুতি জোরদার করেছে। এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হলো ওমরাহ পালনকারীরা যেন স্বাচ্ছন্দ্যে এবং ভিড়মুক্ত পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।

 

  • সর্বশেষ