শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০২:৩৮ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর

মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি মঙ্গলবার (১০ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে এই প্রস্তাব দেন।

এ সময় বদর আবদেলাত্তি আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে মিশরের পক্ষ থেকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে আব্বাস আরাঘচি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেন।

তিন বলেন, ইরানের উপসাগরীয় প্রতিবেশীদের উপর যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা আত্মরক্ষার জন্য ন্যায্য।

তিনি আরও জানিয়েছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং বিদেশী হস্তক্ষেপ ছাড়া স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ আঞ্চলিক সহযোগিতার পক্ষে।’

  • সর্বশেষ