শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১২:২০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ এখন আনুমানিক ৮৩৯ বিলিয়ন ডলার।

আজ মঙ্গলবার মার্কিন ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত ওয়ার্ল্ড’স বিলিয়নিয়ার্স তালিকায় উঠে আসে মাস্কের নাম। 
ফোর্বস জানায়, টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন মাস্ক। 

advertisement

গত এক বছরে তার সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেড়েছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এর বাজারমূল্য বাড়ার কারণে মাস্কের সম্পদ দ্রুত বেড়েছে।

advertisement

মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন।

একইসঙ্গে বিশ্বে প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে আছেন মাস্ক।

advertisement

ফোর্বস জানায়, প্রায় দেড় ট্রিলিয়ন মূল্যের টেসলা কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্ক। 

২০০৪ সালে তিনি প্রথম এই কোম্পানিতে বিনিয়োগ করেন এবং ২০০৮ সাল থেকে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২২ সালে মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন। 

২০২৫ সালে তিনি এটিকে এক্সএআইয়ের সঙ্গে একীভূত করেন, যার ফলে একীভূত কোম্পানির মূল্য দাঁড়ায় ১১৩ বিলিয়ন ডলার।

২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্স ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এক্সএআই অধিগ্রহণ করে। এতে সম্মিলিত কোম্পানির মূল্য দাঁড়ায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। 

সবমিলিয়ে এতে মাস্কের প্রায় ৪৩ শতাংশ মালিকানা রয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে রেকর্ড তিন হাজার ৪২৮ জন বিলিয়নিয়ার রয়েছেন। 

তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ বেড়ে ২০ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ইতিহাসে সর্বোচ্চ।

 

  • সর্বশেষ